বুধবার ৪ নভেম্বর ২০২৬

মটর সাইকেলে বিশ্বভ্রমণে বাংলাদেশি দম্পতি এখন মালয়েশিয়ায়

Bike-World_tour_Newsworldbdজলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে মোটর সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়া বাংলাদেশি দম্পতি মোহাম্মদ শাহেদ ফেরদৌস (৪৭) আর ফাতেমা সুলতানা শামা (৪২) এখন মালয়েশিয়ায়। হোন্ডা এলএ কাস্টম ২৫০টি মোটরসাইকেল নিয়ে গত ১৯ মে ‘রাইড ফর গ্রিন আর্থ’ স্লোগান নিয়ে ভারত হয়ে যাত্রা শুরু করে করে নেপাল, ভুটান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ঘুরে এখন তারা মালয়েশিয়ায়।

জলবায়ু পরিবর্তন কোনো বইয়ের কথা নয়, বাস্তব এবং এটি ঠেকাতে আমাদের প্রত্যেকেরই এর জন্য কিছু না কিছু করার আছে- বলে তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।

শাহেদ ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং তার স্ত্রী শামা একজন সরকারী কর্মকর্তা।

মালয়েশিয়ায় পৌঁছে শাহেদ বলেছেন, আমরা মানুষের সঙ্গে কথা বলছি, গণমাধ্যমকে জানাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি- জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবেলায় আমাকে-আপনাকেই কিছু করতে হবে।

যাত্রাপথের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শাহেদ বলেন, কোথাও কোথাও তাদের আটকানো হয়েছে, কিন্তু সব জানার পর ইমিগ্রেশন পেরোতে সমস্যা করেনি কোথাও।

মালয়েশিয়ার পর তাদের পরবর্তী গন্তব্য থাইল্যান্ড। এরপর তালিকায় আছে ব্রুনেই, ফিলিপিন্স, লাওস, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং মায়ানমার।

২০১৩ সালের ৬ এপ্রিল তারা এই বিশ্ব ভ্রমণের ঘোষণা দিয়েছিলেন। যদিও ২০১৩ সালের ১৫ এপ্রিল তাদের ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তা হয়নি।

এই দম্পতি এর আগে সমগ্র বাংলাদেশ মোটরসাইকেলে ভ্রমণ করেছেন। মোহাম্মদ ফেরদৌস ১৯৯৮ সালে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের ৮টি দেশ বাইসাইকেলে ভ্রমণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন