বুধবার ৪ নভেম্বর ২০২৬

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, আরো ২ জনের মৃত্যু

201506300819171710_2-dead-5500-affected-in-fresh-wave-of-floods-in-Assam_SECVPFব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আসামের বিস্তীর্ণ এলাকায়। আসাম স্টেট ডিজ়াস্টার ম্যানেজম্যান্ট (ASDMA)-এর তরফ থেকে জানানো হয়েছে, বন্যার জেরে লখিমপুর ও শোণিতপুরে ১ জন করে মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। এর ফলে বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, বন্যার জেরে প্রায় ২০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর জেলা। ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন দুর্গতরা। বন্যার কারণে প্রায় ৭০০ হেক্টর চাষের জমি আপাতত জলের তলায় চলে গেছে।

সরকারি সূত্রে জানা গেছে, বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি রাস্তা ও ১টি ব্রিজ। ব্রহ্মপুত্র যেভাবে বিপদসীমার উপর দিয়ে বইছে তাতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরপূর্ব ভারত প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন