বুধবার ৪ নভেম্বর ২০২৬

দ্বিতীয় সেমিতে ফেভারিট আর্জেন্টিনাই

Argentina-vs-Paraguay-cop-america-2015-semi-finalচিলিতে চলতি কোপা অ্যামেরিকায় আজ সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় খেলবে দু’দল। দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা জয়ের বিকল্প কিছুই ভাবছে না। কিন্তু মেসিদের ছেড়ে কথা বলবে না পাল্টা আক্রমণে গোল আদায়ে পটু প্যারাগুয়ে।

এর আগে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে হারিয়েছিল কলম্বিয়াকে। অন্যদিকে, প্যারাগুয়ে একইভাবে ব্রাজিলকে হারিয়ে শেষচারে উঠেছে। ফলে ম্যাচ কার্যত ফিফটি-ফিফটি৷ সেয়ানে-সেয়ানে লড়াই৷

আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্তিনো দলের পারফরম্যান্সে খুশি। তবে, তাঁকে চিন্তায় রাখছে মেসি, মাসচেরানো এবং অ্যাগুয়েরোর হলুদ কার্ড। টিমের মাঝমাঠ ও আক্রমণভাগ যথেষ্টই ভালো খেলছে। দলের হয়ে বড় ভূমিকা নিচ্ছেন মেসি ও ডি’মারিয়া। গোলের মধ্যেই রয়েছেন অ্যাগুয়েরো, হিগুয়েন। তবে ডিফেন্স নিয়ে একটু ভাবতেই হচ্ছে মার্তিনোকে। কারণ, রক্ষণে যথেষ্ট ফাঁকফোকড় ধরা পড়ছে৷

প্যারাগুয়ে দলে সেরকম তারকা ফুটবলার না থাকলেও বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে তারা। ব্রাজিলের বিরুদ্ধে জিতে অনেকটাই চাঙ্গা ভালজেদরা। তবে, কোচ রামোন দিয়াজের চিন্তা বাড়িয়েছে ওর্তিগোজার চোট। কিন্তু, তা নিয়ে বেশি ভাবতে রাজি নন তিনি। দিয়াজ জানান, ‘চোট ফুটবলের অঙ্গ৷ কিন্তু এটা নিয়ে ভেবে লাভ নেই। আর্জেন্টিনা অনেক ভালো টিম আমরা জানি। আমরাও আমাদের সেরা পারফরম্যান্স দেব।’

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

 

আরও পড়ুন