বুধবার ৪ নভেম্বর ২০২৬

টোকিওতে বুলেট ট্রেনে আগুন, নিহত ২

201506301452072867_Man-sets-himself-ablaze-on-Japan-bullet-train_SECVPFটোকিও: চলন্ত বুলেট ট্রেনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন ১ ব্যক্তি। ঘটনাটি জাপানের টোকিওর। ঘটনার আকস্মিকতায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ট্রেনে থাকা আরেক মহিলা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ২০ জন।

মঙ্গলবার ওসাকাগামী বুলেট ট্রেনটি শিন-ইয়োকোহামা ও ওদাওয়ারা স্টেশনের মাঝে ট্রেনটি পৌঁছলে তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান আরেক মহিলা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গোটা ট্রেনটি ধোঁয়ায় ভরে গেছে। এরপরই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

 

আরও পড়ুন