বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবে প্রায় তিন হাজার ভিক্ষুক আটক

Saudi-Beggarরফিকুর রহমান, জেদ্দা থেকে॥
রমজান মাসে সৌদি আরবে ভিক্ষা দেওয়ার পরিমাণ অন্য যেকোনে সময়ের চেয়ে বেড়ে যায়। এই সুযোগে অনেকেই নিম্ন মজুরির কিছু পেশা থেকে ভিক্ষাবৃত্তিকেই শ্রেয় মনে করে। গত কয়েকদিন ধরে ভিক্ষা করার দায়ে সৌদি আরবে ২ হাজার ৮৪৯ জনকে আটক করা হয়েছে। আটকৃত ভিক্ষুকদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৪ জন আর মহিলা ২ হাজার ৭৬২ জন।

সৌদিতে প্রথমবার ভিক্ষা করার অপরাধে কিছু ভিক্ষুককে শাস্তি দিয়ে তাদের লিখিত বক্তব্য রাখা হয়। যাতে তারা পুনরায় এই ধরনের অপরাধের সাথে যুক্ত হতে না পারে।

আল-কায়সারি আরও বলেন, আমরা ৫৪০ জন ভিক্ষুককে সামাজিক বিমা সংস্থার কাছে স্থানান্তর করি এবং ৭৯ জন ভিক্ষুককে সামাজিক সেবামূলক সংস্থার কাছে স্থানান্তর করি।

এদের ভেতর ১২৮ জনকে পুনরায় ভিক্ষার অপরাধের জন্য আটক করা হয়। আটকের পর তাদের বিভিন্ন দাতব্য সংস্থার কাছে স্থানান্তর করা হয়। তার মধ্যে ১৭৬ জন ভিক্ষুক কাজের সন্ধান চাইলে তাদেরকে কাজের সন্ধানের জন্য মানবসম্পদ সংস্থার কাছে পাঠানো হয়।

এর আগে গতবছর সৌদি আরবে ভিক্ষুকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২১,৬১৫ জন ভিক্ষুককে আটক করা হয়।

সংবাদদাতা, জেদ্দা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন