বুধবার ৪ নভেম্বর ২০২৬

উইম্বলডনে সহজ জয় পেত্রা কিতোভার

kvitova11111-655x360চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা পেত্রা কিতোভা উম্বলডন ওপেনে নিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছেন। গতবার যেখানে শেষ করেছিলেন এবার যেন সেখান থেকেই শুরু করলেন কিতোভা৷

মঙ্গলবার উম্বলডন ওপেনে নিজের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিলেন গতবারের চ্যাম্পিয়ন কিতোভা৷ চেক প্রজাতন্ত্রের এই মহিলা টেনিস তারকা নিজের প্রথম ম্যাচে স্ট্রেট সেটে হেলায় হারালেন নেদারল্যান্ডের প্রতিদ্বন্দ্বী কিকি বারটেনসকে৷ মাত্র ৩৫ মিনিটের লড়াইয়ে কিতোভার পক্ষে খেলার ৬-১, ৬-০৷

ম্যাচ জয়ের পর কিতোভা তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে বলেন, ‘যে কোনও জয়ই তৃপ্তিদায়ক৷ সামনে আরও অনেক কঠিন লড়াই অপেক্ষা করছে৷ তবে আমি একটা একটা ম্যাচ নিয়ে ভাবছি৷’ তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ কে সেটা দেখি না৷ শুধু নিজের সেরাটা দিয়ে যেতে চাই৷’

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন