বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুবককে রাস্তায় বেধড়ক পেটালেন প্রিয়াঙ্কা চোপড়া

priyankachopraactionমেজাজ হারিয়ে যুবককে ধরে বেধড়ক পেটালেন প্রিয়াঙ্কা চোপড়া। কেন? কী বৃত্তান্ত? তা কেউ জানে না। কিন্তু, প্রিয়াঙ্কার মারে ভুবন অন্ধকার দেখার জোগাড় ওই যুবকের।

না। ওই যুবক প্রিয়াঙ্কাকে কোনও কটু কথা বলেননি। এ নেহাতই ছবির একটি দৃশ্য। প্রকাশ ঝা-র “গঙ্গাজল 2”-এর শুটিং করছিলেন প্রিয়াঙ্কা। সেখানে এমন একটি দৃশ্য রয়েছে। সেই দৃশ্যেরই শুটিং করছিলেন প্রিয়াঙ্কা।

কিন্তু মাঝরাস্তায় পিগি চপস একজনকে পেটাচ্ছেন আর সেই ভিডিও কেউ শুট করবে না, তাও কী হয়? অতএব, ক্যামেরাবন্দি পিগি চপস।

নিজস্ব প্রতিনিধি,কলকাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন