ইয়েমেনের কারাগার ভেঙ্গে ১২০০ কয়েদি পলায়ন করেছে। এদের মধ্যে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর সদস্যও রয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিয়াজের জেল থেকে কয়েদিরা পালানোর সময় সংঘর্ষ হয়। তবে তারা কিভাবে পালিয়েছে তা এখনো পরিষ্কার জানা যায়নি। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, আল-কায়েদার সমর্থকরা কারাগারে হামলা চালিয়েছে।
অন্য এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মিলিশিয়াদের মধ্যে প্রচন্ড সংঘর্ষের সময় কয়েদিরা পালিয়েছে। দেশটির প্রতিদন্দ্বি শক্তিগুলোর যুদ্ধ নিয়ন্ত্রণ করতে গিয়ে ইয়েমেন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। হাউদি বিদ্রোহিদের আক্রমণে দেশটির প্রেসিডেন্ট আবদরাব্বা মানসুর আল হাদিকে প্রথমে এডেন এবং পরে সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হলে দেশটির পরিস্থিতি উত্তাল হয়ে উঠে।
কয়েদিরা কিভাবে পালিয়ে গেছে তা এখন অনেকটাই পরিষ্কার। একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে আল-কায়েদার সমর্থকদের হামলার শিকার হয়েছিলো কারাগারটি। তবে অন্য আরেকজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে যে যুদ্ধরত সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের সময় কারাগারের বাসিন্দারা পালিয়ে গেছে।
হাউদি বিদ্রোহিদের উপর চলতি বছরের ২৬ শে মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটি ইয়েমেনের তৃতীয় সবচেয়ে বড় জেল পালানোর ঘটনা।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


