বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাওড় এলাকার কৃষকদের ১০ কোটির যন্ত্রাংশ দিবে কৃষি মন্ত্রনালয়

ssহাওড় এলাকার কৃষকদের সহযোগিতার লক্ষে ১০ কোটি টাকা ব্যয়ে ২শ ৭৫টি রিপার ও ১শ’টি রাইস প্লান্টার সরবরাহ করবে কৃষি মন্ত্রণালয়। কৃষি পুনর্বাসন সহায়কখাত এ থেকে কৃষকদের বিনামূল্যে এসব কৃষি যন্ত্রাংশ দেয়া হবে।

বুধবার কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী জানান, এ কর্মসূচীর আওতায় ব্যবহার উপযোগী প্রায় ১ হাজার কৃষক, ৪শ ২০ জন মেকানিক ৫শ ৬০ জন কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। এ কর্মসূচির ফলে হাওড় অঞ্চলে কৃষি উৎপাদন বাড়বে বলে মনে করেন কৃষি মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *