বুধবার ৪ নভেম্বর ২০২৬

সঠিক সংখ্যা জানতে প্রথম রোহিঙ্গা শুমারি হচ্ছে

1432737327প্রথমবারের মতো রোহিঙ্গাদের আদম শুমারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদ্দেশ্য রোহিঙ্গাদের সঠিক সংখ্যা জানা। এক বছর সময়ের মধ্যে এ কাজ শেষ হবে। আর এতে খরচ হবে প্রায় ২২ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, এই শুমারির ফলে, বাংলাদেশে থাকা মিয়ানমারের এই বিশাল এই জনগোষ্ঠিকে ফেরত পাঠানোর বিষয়ে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ।

জাতিসংঘের হিসাব বলছে, পর্যটন জেলা কক্সবাজারে রোহিঙ্গা স্বরনার্থী রয়েছে, ২৫ থেকে ৪৫ হাজার। তবে বেসরকারি নানা প্রতিষ্ঠান আর স্থানীয়দের মতে, বাস্তবে এ সংখ্যা ৫ লাখেরও বেশি। যাদের বড় অংশেরই অবস্থান টেকনাফের কুতুপালং ও নোয়াপাড়া শরণার্থী শিবিরে। এর বাইরেও কক্সবাজার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে, আরও লাখ খানেক। মানুষের মুখে মুখে এ সংখ্যা ঘুরলেও, আসলে রোহিঙ্গাদের সঠিক সংখ্যা কত, তা এখনও অজানা। তাই সরকার এবার উদ্যোগ নিয়েছে রোহিঙ্গা শুমারির। আর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, এতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে দুদেশের মধ্যে বিরোধের অবসান হবে।

তারা বলছেন, অবৈধভাবে আসা এসব রোহিঙ্গারা যেমন দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে, তেমনি জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, অস্ত্র চোরাচালান ও মাদক ব্যবসার মতো অপরাধেও। শুমারি হলে প্রত্যেকের জীবন বৃতান্ত বেরিয়ে আসবে। ফলে অপরাধিদের নিজ দেশে ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে পারবে, সরকার।

এরই মধ্যে বাংলাদেশে অবস্থানরত শরণার্থী, অনুপ্রবেশকারী ও কারাগারে শাস্তি পাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মিয়ানমার। কিন্তু চলতি বছর শেষে  দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকায় পুরো প্রক্রিয়াটি ঝুলে যাবার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন