বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ’ পেলেন ফজলে হাসান আবেদ

1416403662বিশ্বব্যাপী ক্ষুধা দূর ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদানের জন্য ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজে’ সম্মানিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের’ প্রেসিডেন্ট কেনেথ এম কুইনিনি এ ঘোষণা দেন।

এতে তিনি বলেন, নয়শ’ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিতে, বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে; সেখানে ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্বব্যাপী নারী শিক্ষা ও ক্ষমতায়ন এবং দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাদ্য নিরাপত্তার মাধ্যমে বিশ্বে মানবিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হলো তাকে। যা আগামী ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে গ্রহণ করবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন