বুধবার ৪ নভেম্বর ২০২৬

রোবটের হাতে খুন মানুষ!

201507021552325979_Robot-Kills-Man-at-Volkswagen-Plant-in-Germany_SECVPFফ্র্যাঙ্কফুর্ট (জার্মানি) : রোবটের হাতে মারা গেল ১ জলজ্যান্ত মানুষ। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে জার্মানির ভক্সওয়াগন কারখানায়। ভক্সওয়াগন গাড়ি কারখানায় ২২ বছর বয়সী ওই কর্মী মূলত রোবট সেটিংয়ের কাজ করতেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক সকলে।

তবে এটা কিন্তু প্রথম নয়। এর আগেও ১৯৭৯ সালে অ্যামেরিকা ও ১৯৮১ সালে জাপানে রোবটের হাতে প্রাণহানীর ঘটনা ঘটেছিল। জানা গেছে, কারখানায় বসে রোবট সেটিং-এর কাজে ব্যস্ত ছিলেন ২২ বছরের ওই যুবক। আচমকা রোবটটি তাঁকে জড়িয়ে ধরে ও মেটাল প্লেটের সঙ্গে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই মারা যান ওই কর্মী।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই মৃত্যুর ক্ষেত্রে রোবটের থেকে মানুষই বেশি দায়ি। কারণ, ওই রোবটটি ১টি নির্দিষ্ট জায়গায় থেকে অটোমোবাইলসের পার্টগুলো জড়ো করে। তাই, কী করে ওই কর্মী মারা গেলেন তা এখনই বোঝা সম্ভব নয়। আর ১ জন কর্মী থাকলেও ওই রোবটটি তাঁর কোনও ক্ষতি করেনি। তাই, তদন্তের পরই গোটা বিষয়টি বোঝা যাবে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন