বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিনতাই হওয়া প্রাইভেট কার উদ্ধার

allion-theftঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ছিনতাই হওয়া টয়োটা এলিয়ন প্রাইভেট কার গোড়ান খিলগাঁও থেকে উদ্বার করেছে র‌্যাব-৩। এসময় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকেও আটক করে তারা।

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর মাকসুদুল আলম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও দক্ষিণ গোড়ানের ১৩০/১ নীলা এমরান প্যালেস বাসার নীচ তলার গ্যারেজ থেকে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে সোহেল (২২) ও রাজু (১৮) নামের ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের নামে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৭।

সোহেল ও রাজুর নেতৃত্বে ৬/৭ জনের একটি ছিনতাইকারী চক্র ২৯ জুন মধ্যরাতে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকা হতে অভিনব কায়দায় এলিয়ন এ১৫ মডেলের (ঢাকা মেট্রো-গ-৩৩-৬৭৭৩)কালো রঙের প্রাইভেট কার ছিনতাই করে।

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন