বুধবার ৪ নভেম্বর ২০২৬

অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ, তিনদিন পর উদ্ধার

অপহরণ হওয়ার পর এক কিশোরী গণধর্ষণ শিকার হয়েছে। তিনদিন পর সদর উপজেলার রাজিবপুর গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।

Rape-আরিফ হোসেন নামের এক বখাটেকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো চারজনকে বিবাদী করে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছে ধর্ষিতা কিশোরী। অভিযুক্ত আরিফ হোসেন একই উপজেলার রাজিবপুর গ্রামের হাফিজ উল্যাহর ছেলে বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা গেছে, ২৯ জুন রাতে জেলা শহরের রেহান উদ্দিন ভূইঁয়া সড়ক এলাকায় থেকে আরিফ ও তার চার সহযোগীসহ একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ওই কিশোরীকে অপহরণ করে সিএনজি অটোরিকসায় করে তুলে নিয়ে যায়। ওইদিন থেকে উপজেলা রাজিবপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘরে আটক রেখে তাকে গণধর্ষণ করে তারা।

জেলা ডিবি পুলিশের ওসি সৈয়দ নুর মোহাম্মদ বলেন, “আরিফ ও রাজিবসহ চার-পাঁচজনের দল কিশোরীকে রাজিবপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘরে আটকে গণধর্ষণ করে। এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ধর্ষিতাকে উদ্ধার করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।”

বুধবার রাতে খবর পেয়ে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন