বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা কলেজের সামনে ত্রিমুখী সংঘর্ষ

Dhaka-Collegeরাজধানীর ঢাকা কলেজের সামনে ব্যবসায়ী-ছাত্র-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই এ সংঘর্ষ শুরু হয়। এর ফলে পরবর্তী প্রায় তিন ঘণ্টা সড়ক দিয়ে যানচলাচল বন্ধ থাকে।

পুলিশের রমনা জোনের উপকমিশনার আবদুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদাবাজিকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে হকারদের সংঘর্ষ বেধেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন