মধ্যরাতে নারীকে মাইক্রোবাসে উঠিয়ে আবারও গণধর্ষণের চেষ্টা করা হয়েছে। তবে এবার পুলিশের তল্লাশির জন্য সিগনালে দাঁড়ালে বেঁচে যান ওই নারী। বুধবার ১ জুলাই রাত তিনটার দিকে ঢাকার এয়ারপোর্ট রেলস্টেশনে সিলেট থেকে ফিরছিলেন এক নারী। যাবেন গাজীপুর। বিমানবন্দর স্টেশনের বাইরে বাসস্টপেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাইক্রোবাসে এসে থামে। তাকে যাত্রী হিসেবে নিয়ে গাজীপুর না গিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
ওই ঘটনায় জাহিদুল ইসলাম (২৮) এবং রুবেল (২৭) নামের দুই জনকে আটক করেছে পুলিশ।
উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, সিলেট থেকে ট্রেনযোগে এয়ারপোর্ট স্টেশনে নামার পর গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ীর জন্য পথ চেয়ে দাঁড়িয়ে থাকেন ওই নারী। হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাকে কোথায় যাবেন জিজ্ঞেস করলে গাজীপুর যাওয়ার কথা বলেন। তারা তাকে গাজীপুর নেবেন বলে গাড়ীতে উঠায়। পরে উত্তরার ১৩ নম্বর সেক্টরে নিয়ে সেহরী খাওয়ায়। তারপরে আবার গাড়ী ছেড়ে গাজীপুরের দিকে না যেয়ে উল্টোপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে ওই নারী উল্টোপথে যাওয়ার কারণ জানতে চায়। ঠিক তখনই তারা তাকে ধর্ষণের উদ্দেশ্যে গায়ে হাত দেয়। কিন্তু ওই নারী অন্তঃসত্ত্বা বলে জানায় তাদের। এরকম কিছু না করার জন্য আকুতি করতে শুরু করে। এমতাবস্থায় উত্তরা মডেল থানার টহল পুলিশের একটি টিম তাদের সিগনাল দিয়ে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


