বুধবার ৪ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত হেমা মালিনী

Hema-Malini_Accident_Newsworldbdবলিউড অভিনেত্রী ও বিজেপির হয়ে লোকসভায় নির্বাচিত সংসদ সদস্য হেমা মালিনী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তার মাথায় কয়েকটি সেলাই পড়েছে। মথুরা থেকে রাজস্থানের জয়পুর যাওয়ার পথে বৃহস্পতিবার ২ জুলাই রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে দেখতে যান হেমা মালিনীকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মথুরা থেকে জয়পুর যাচ্ছিলেন হেমা। সেই সময়, রাজস্থান থেকে ৫০ কিলোমিটার দূরে দৌসার কাছে স্থানীয় একটি গণপরিবহনেরর সঙ্গে অভিনেত্রীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে জয়পুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই, তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে৷

অন্যদিকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় গণপরিবহনটিতে থাকা পাঁচ বছরের এক শিশুর। গুরুতর আহত অবস্থায় দুই নারীসহ ওই গণপরিবহনের অপর চার যাত্রীকে জয়পুরের দৌসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন হেমা মালিনীর গাড়ির চালকও।

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন