বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুজরাট দাঙ্গায় বিজেপির ভুল ছিল, সাবেক ‘র’ প্রধানের দাবি

Two-faces-of-Gu34201ভারতের গুজরাটে ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় বিজেপিরর ভুমিকা সম্পূর্ণ ভুল ছিল বলে সে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’ কাছে স্বীকার করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বৃহস্পতিবার রাতে ভারতের একটি টিভি চ্যানেল দেওয়া এক সাক্ষাতকারে এমন দাবি করেন গোয়েন্দা সংস্থা ‘র’ এর সাবেক প্রধান এ এস দুলত।

গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধানের দাবি, ‘সে সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে শেষবার সাক্ষাতের সময় ২০০২-এর গুজরাট দাঙ্গা নিয়ে ভুল স্বীকার করেন বাজপেয়ী৷’ সেসময় তাঁর মুখে বিষন্নতার ছায়া দেখেছিলেন বলেও দাবি করেছেন দুলত৷ তাঁর দাবি, গোধরা-পরবর্তী গুজরাট দাঙ্গাকে বাজপেয়ী বরাবরই ভুল বলে মনে করেছেন৷

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি৷ ফলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের এই মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷ উল্লেখ্য, ২০০০ পর্যন্ত ‘র’-এর প্রধান ছিলেন দুলত৷ এরপর, তিনি বাজপেয়ী জমানায় প্রধানমন্ত্রীর দফতরে কাশ্মীর সংক্রান্ত বিষয়ে বিশেষ পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত হয়েছিলেন৷

ডিম্পল বরা, নয়া দিল্রি প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন