বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা কলেজ ক্যাম্পাসে ওয়াই-ফাই

Robi_Dhaka_Collegeরাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সাশ্রয়ী এবং সহজলভ্য ওয়াই-ফাই চালু করেছে সেলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। বৃহস্পতিবার কলেজ চত্বরে সেবাটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য-প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুহিন আফরোজা আলম, উপাধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন মোল্লা ও রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ।

ঢাকা কলেজের শিক্ষক লাউঞ্জ, লবি, কম্পিউটার ল্যাব, ক্যান্টিন, খেলার মাঠ, হলের ডাইনিং ও কলেজ হোস্টেলের সড়ক এলাকায় পাওয়া যাবে ওয়াই-ফাই সেবা। প্রমোশন চলাকালে রবি গ্রাহকরা বিনামূল্যে ওয়াই-ফাইসেবা ব্যবহার করতে পারবেন। প্রত্যেক গ্রাহক দিনে ৫০০ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যার স্পিড হবে ২ মেগাবাইট। তবে ওয়াই-ফাই সেবা গ্রহণের জন্য রবি সংযোগের প্রয়োজন হবে।

এরই মধ্যে ঢাকা কলেজের সব শিক্ষককে রবি সংযোগ দেয়া হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ১ হাজার ১৫০ শিক্ষার্থীকে তাদের ক্লাস রোল নাম্বারের সঙ্গে মিলিয়ে নতুন রবি সংযোগ দেয়া হবে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে এ সংযোগ দেয়া হবে।

গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিত করতে এরই মধ্যে অটোমেশন সফটওয়্যার ব্যবহার শুরু করেছে রবি। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে যৌক্তিক ও আকর্ষণীয় ট্যারিফ প্ল্যান নির্ধারণ করা হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন