বুধবার ৪ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে বাবা ও তিন ছেলেকে খুন

Mymensingh_জমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের নান্দাইলে একই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নান্দাইল থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাশাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বেলাল হোসেন (৫০) এবং তার তিন ছেলে ফরিদ (২৫), হিমেল (১৪) ও পাভেল (১০)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার জনের মৃতদেহ উদ্ধার করে।

ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, বড় ভাই লাল মিয়ার সঙ্গে বেলালের জমি নিয়ে আগে থেকে বিরোধ ছিল। এর জের ধরে রাতে লাল মিয়া লোকজন নিয়ে বেলালের বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার তিন ছেলেকে কুপিয়ে হত্যা করে।

তিনি বলেন, তারাবি নামাজের পর লাল মিয়ার লোকজন অতর্কিতে তাদের ঘরের ভেতরে বেলাল ও পাভেলকে এবং বাকি দুজনকে বাড়ির বাইরে দা দিয়ে কোপায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই হত্যাকারীরা পলিয়ে যায়।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন