বুধবার ৪ নভেম্বর ২০২৬

কোপায় তৃতীয় পেরু

nPIFFe8o5y1Uকোপা আমেরিকায় প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু। দুই পরাজিত সেমিফাইনালিস্টের সম্মানের লড়াইয়ের প্রথমার্ধ ছিলো গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটের সময় পেরুকে এগিয়ে নেন উইঙ্গার আন্দ্রে ক্যারিলো। পেরুর দ্বিতীয় গোলটি আসে ৮৯ মিনিটে স্ট্রাইকার পাওলো গুয়েরেরোর পা থেকে। আজ রাত ২টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন