বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রয়োজনে বিচার বিভাগেরও সমালোচনা হতে পারে : প্রধান বিচারপতি

cpপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অন্যান্য প্রতিষ্ঠানের মতোই প্রয়োজনবোধে বিচার বিভাগেরও ন্যায্য সমালোচনা হতে পারে। তবে দায়িত্বহীন সমালোচনা বিচার বিভাগের জন্য ক্ষতি বয়ে আনবে।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটালাইজেশন অব বাংলাদেশ জুডিশিয়ারি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি বলেন, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের শাসন। এটি মাথায় রেখেই সকল সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও আইনমন্ত্রী আনিসুল হক। সন্মানিত অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াট কিনশ।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন