বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিয়ের আগে কারিনার সঙ্গে দেখা হচ্ছে শহিদের

NsCQ3ve1OsL9বলিউডের সবাইকে জানিয়ে চুটিয়ে প্রেম করেছিলেন সেসময়। সবাই তাদেরকে ডাকতো ‘লাভ বার্ড’ বলে। ওই ‘লাভ বার্ড’ প্রেম করার পাশাপাশি অনেক সুপারহিট ছবিতেও একসঙ্গে কাজ করেছে। কারিনা কাপুর ও শহিদ কাপুর সেই জুটি।

কাজ আর বিভিন্ন টানা পোড়নের মাঝে প্রেমের সম্পর্ক থেকে দূরে চলে গেছেন অনেক আগে। এরপর সিনেমায় তো দূরের কথা মাঝে মাঝে দেখা হয়েছে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে। কারিনা শাহিদ প্রেমের বিচ্ছেদের পরপর সাইফ আলী খানের সঙ্গে প্রেম ও বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের বেবো।

তবে প্রেম বিচ্ছেদের দীর্ঘদিন পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শহিদ। আর মাত্র চারদিন পর বলিডের চকলেট বয় শহিদ কাপুর মীরা রাজপুত নামের সাধারণ একটি মেয়ের সঙ্গে জীবনের গাঁটছড়া বাঁধবেন।

শহিদের বিয়ের আগে একটি চমক হয়তো দর্শকদের সামনে আসছে। বিয়ের আগে কারিনা’র সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে শহিদের। ছোট পর্দায় ড্যান্স রিয়েলিটি শো ‘ঝালাক দিখলা যা’ বিচারক এবার শহিদ কাপুর। আর ওই অনুষ্ঠানে কারিনা তার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন।

অনুষ্ঠানে যদি না হয় দেখা তাতেও কোনো সমস্য নেই, সাবেক প্রেমিক দাওয়াত পত্রটি কারিনাকে দিয়েছেন ঠিকই। টিভি শোতে না হলেও হয়তো বিয়ের অনুষ্ঠানে ঠিকই দেখা হতে পারে দু’জনের।

বিনোদন ডেস্ক

আরও পড়ুন