বুধবার ৪ নভেম্বর ২০২৬

শর্ত মানা নাকি ইউরোমুক্তি? আজই গণভোটে জানাবে গ্রিস

201507050851304491_Greece-to-vote-on-crisis-period_SECVPFএথেন্স: অর্থনীতি নিয়ে দোলাচলের মধ্যেই আজ গণভোট গ্রিসে। ইউরোপীয় জ়োনে তাদের ভবিষ্যৎ নিয়ে আজ গণভোটের মাধ্যমে রায় দেবে গ্রিস। ভোটের ২৪ ঘণ্টা আগে আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তোপ দাগেন দেশের অর্থমন্ত্রী ইয়ানিস ভারৌফাকিস। স্পষ্ট জানিয়ে দেন, সরকারি শর্ত মেনে আইএমএফ থেকে ঋণ না নেওয়ার সিদ্ধান্ত যদি দেশবাসীর ভোটে প্রতিফলিত না হয়, তাহলে তাঁরা পদত্যাগ করবেন। এদিকে প্রধানমন্ত্রী অ্যালেক্সি সাইপ্রাসের উপর চাপ বজায় রাখার রাস্তাতেই রয়েছে আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়ন।

আজ গোটা ইউরোপ তথা বিশ্বের নজর গ্রিসের দিকে। ত্রাণ প্রকল্পের শর্ত মানা হবে নাকি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে গ্রিস। “হ্যাঁ”এর পক্ষে ভোট বেশি হলে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ-র শর্ত মানতে বাধ্য হবে গ্রিস। পরিবর্তে তারা পারে ঋণ। আর “না” বেশি হলে ইউরোকে আর মুদ্রা হিসেবে মানবে না তারা। এদিকে, ইতিমধ্যেই বেশিরভাগ সমীক্ষায় দাবি করা হয়েছে, “হ্যাঁ”এর দিকে ভোট বেশি পড়ার সম্ভাবনা বেশি।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন