বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বিয়ে বাতিল… প্রেম ফিরে এসেছে’

salman-28.01.2015অগণিত ভক্তের দল রুদ্ধশ্বাস প্রতীক্ষায় কাটিয়ে যাচ্ছেন বছরের পর বছর। কিন্তু কিছুতেই আর সেই প্রতীক্ষিত দিন আসে না। এক দিক থেকে দেখলে, কম-বেশি দু’টো প্রজন্ম একটানা তাঁর ভক্ত। তবুও বিয়ের আসরে পৌঁছলেন না সালমান খান।

বি-টাউনে সালমানের বিয়ে যেন একটা প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি গানের প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকরা বিয়ের খবর জানতে চাইলে সল্লু ভাইয়ের স্মার্ট জবাব— “বিয়ে বাতিল… প্রেম ফিরে এসেছে।”

৪৯ বছরের সুপারস্টারের জীবনে প্রেমের ব্যাপারটাও যে তেমন সুবিধের, তা-ও তো নয়! সোমি আলি থেকে সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ— কোনটায় যে থিতু হবেন ‘সাজন’, কে জানে!

বিনোদন ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটক

 

আরও পড়ুন