ফিলিপাইনের মধ্যাঞ্চলে ফেরি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ এ দাঁড়িয়েছে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে অতিরিক্ত যাত্রী বহন করায় ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরিটির মালিক ও ক্রুদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনায় পড়ার সময় ফেরিটিতে ২০৬ জন মানুষ ছিল। সূত্র: এনডিটিভি
গত বৃহস্পতিবার ওরমোক বন্দরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ফেরিটি উল্টে যায়। ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ১৭৩ জন যাত্রী ছিল।
ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযানে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ও ডুবুরি পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


