বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের হাতে থাকা বৈদেশিক মুদ্রা ও নিজ দেশে তাদের কী পরিমাণ সম্পদ আছে, সেই তথ্য চাওয়ার বিধান রেখে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (সংশোধন) বিল ২০১৫ সংসদে উত্থাপন হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সোমবার বিলটি উত্থাপন করেন।
উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিদেশি মুদ্রা ও সিকিউরিটিজ কেনাবেচা নিয়ন্ত্রণের জন্য ১৯৪৭ সালে এ আইন করা হয়। বাংলাদেশিদের ক্ষেত্রে আইনটি প্রয়োগে কোনো অস্পষ্টতা না থাকলেও বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে অস্পষ্টতা ছিল।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি ও অন্য দেশের নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা বা বৈদেশিক সিকিউরিটিজ সম্পর্কিত তথ্য এবং বিদেশে তাদের স্থাবর বা অন্য সম্পত্তির বিষয়ে তথ্য চাইতে পারবে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


