বুধবার ৪ নভেম্বর ২০২৬

১ ম্যাচে ৩৮ গোল !

201507060952441438_Fiji-hammer-Micronesia-380-in-record-international-win-at_SECVPFএক ম্যাচে ৩৮ গোল ! তাও আবার আন্তর্জাতিক ফুটবলে ! অবাক হওয়ার কিছু নেই। এটাই বাস্তব। অনূর্ধ্ব ২৩ প্যাসিফিক গেমসে ফিজ়ি ৩৮-০ গোলে হারাল মাইক্রোনেসিয়াকে। ফিজ়ির হয়ে ১০ গোল করেন অ্যান্টোনিও তুইভুনা। প্রথমার্ধে ২১-০ গোলে এগিয়ে ছিল ফিজ়ি। দ্বিতীয়ার্ধে আরও ১৭ গোল করে প্যাসিফিক গেমসের এই আয়োজক দেশ। এবারের প্যাসিফিক গেমসে ২৪টি দেশ অংশ নিয়েছে।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বড় ব্যবধানে জয় ছিল অস্ট্রেলিয়ার। ২০০২ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে তারা ৩১-০ গোলে হারিয়েছিল আমেরিকান সামোয়াকে। প্যাসিফিক গেমসের আয়োজকদের দাবি ফিজ়ির এই জয় অস্ট্রেলিয়ার সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে দিয়েছে। আগের ম্যাচেই মাইক্রোনেসিয়াকে ৩০-০ গোলে হারিয়েছিল তাহিতি।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন