বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘না’-কে হ্যাঁ বলল গ্রিস; সমাধান খুঁজতে প্রস্তাব

201507060904000745_Make-quick-possible-proposals-for-renegotiation-EU_SECVPFগ্রিসের জনগণ ঋণদাতাদের শর্ত মেনে ত্রাণ না নেওয়ার পক্ষেই রায় দিল । গতকালের গণভোটের ফলপ্রকাশে “না”-র পক্ষে জনমত যাওয়ায় এবার গ্রিসের সরকারকে ফের আলোচনায় বসার প্রস্তাব দিল ইউরোপীয় ইউনিয়ন। গ্রিসের সরকারের কাছ থেকে অর্থপূর্ণ ও সম্ভাব্য সমাধানসূত্রের প্রস্তাব চাওয়া হয়েছে ইউনিয়নের তরফে।

ইউরোপীয় ইউনিয়ন ও IMF-এর ত্রাণের অর্থ নেওয়া, না কি আলাদাভাবে ঋণদাতাদের সঙ্গে আলোচনা – এই প্রশ্নে গণভোট হয় গ্রিসে। প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাসের আর্জিতে সাড়া দিয়েই দেশের বড় অংশের মানুষ “না” ভোট দেন।

এই প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট মার্টিন খুলজ় বলেন, “গ্রিসের অধিকাংশ মানুষ না-এর পক্ষে রায় দিয়েছে। আমরা তাঁদের রায়কে সম্মান জানাই।” এরপরই ইউরোপীয় ইউনিয়নের তরফে গ্রিসের কাছে এই সমস্যা সমাধানের জন্য পালটা প্রস্তাব চাওয়া হয়।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ড বিডি ডটকম

আরও পড়ুন