বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাফফারের পাশে দাঁড়ালেন ইমরান সরকার

Imranসৃষ্টিকর্তা আল্লাহ’র ৯৯ নাম নিয়ে আবদুল গাফফার চৌধুরীর দেয়া বক্তব্যে সমর্থন দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সোমবার ৬ জুলাই নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই সমর্থন জানান। এদিকে ফেসবুকের পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে তিনি একে ‘বুস্ট’ (ফেসবুককে টাকা দিয়ে প্রচারণা) করেন তিনি।

ডা. ইমরানের পোস্টটি নিউজওয়ার্ল্ডবিডি ডট কম পাঠকদের জন্য তুলে দেয়া হলো:

আমি আবদুল গাফফার চৌধুরীর নিউইয়র্কে দেয়া পুরো বক্তব্যটি শুনলাম। এক বার দুই বার না, বার বার শুনলাম। তিনি ধর্মের অবমাননা করলেন কোথায় আমার ঠিক বোধগম্য নয়। হ্যাঁ, তবে পাকিস্তানী মওদুদিবাদী আর সৌদি ওয়াহাবি ধর্মব্যবসায়ী মোল্লাদের মুখোশ উন্মোচন করায় তারা কিছুটা ঘেউঘেউ করবে এটা অস্বাভাবিক নয়। নয়াদিগন্তের মতো একটা গোয়েবলসীয় পত্রিকার খবরে যারা চিলের পিছে দৌঁড়াচ্ছেন, তাদের কাণ্ডজ্ঞানহীন ছাড়া আর কিছু বলার নাই।

আমি ব্যক্তিগত সখ্যতা থেকে যতটুকু জানি, তিনি মাদ্রাসায় পড়ার সুবাদে ধর্ম সম্বন্ধে খুব পরিষ্কার জ্ঞান রাখেন, যা ভণ্ড মওদুদীবাদীদের চেয়ে অনেকগুণ বেশি। আগামী ১০ বছরে পাকিস্তান বিলুপ্ত হবে, চৌধুরী সাহেবের এই ভবিষ্যদ্বাণীই আমার ধারণা এই ঘেউঘেউয়ের প্রধান কারণ। এখানে ধর্ম একটা উপলক্ষ মাত্র।

তার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই, যতোদিন আমাদের সাথে বাংলা ভাষা, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু থাকবে ততোদিন কেউ আমাদের পাকিস্তান, আফগানিস্তান কিংবা সৌদি আরব বানাতে পারবে না। এই বাংলাদেশ, বাঙালিত্ব, বাংলা ভাষাকে কেউ মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ্।

সবাই বলুন ‘জয় বাংলা’। শান্তির ধর্ম ইসলামের আসল শত্রু  মওদুদিবাদ, ওয়াহাবিবাদ নিপাত যাক।

এদিকে আল্লাহর ৯৯ গুণবাচক নাম, রাসুল (স.) ও সাহাবীদের নিয়ে কটূক্তি করায় আওয়ামীপন্থী কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে তওবা করে আবার মুসলমান হওয়ার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে এ আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন