বুধবার ৪ নভেম্বর ২০২৬

৯ নারী উদ্ধার, ৫ পাচারকারী আটক

Arrestedআন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৩ নারী সদস্যসহ ৫ জনকে রাজধানী ঢাকার উত্তরা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র‌্যাব)। এসময় তাদের হেফাজতে থাকে ৯ নারীকেও উদ্ধার করা হয়েছে। র‌্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ এ তথ্য জানান।

সোমবার ৬ জুলাই রাতে উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৯ নারীকে উদ্ধার ও ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন