বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুরআন মুখস্থ তেলাওয়াতে দুবাইয়ে সেরা বাংলাদেশি বালক

Dubai-BD_boyরমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত মুখস্থ কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে এক বাংলাদেশি বালক। গত রবিবার রাতে দুবাই চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ১২ বছর বয়সী মোহাম্মদ জাকারিয়া। কুরআনের মুখস্থ আয়াত সুন্দর কণ্ঠে তিলাওয়াতের জন্য ‘দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন অ্যাওয়ার্ড’ জাকারিয়ার হাতে তুলে দেওয়া হয়।

এবারের প্রতিযোগিতায় ৭২টি দেশের ৮৩ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এর মধ্যে ১৬ জন আরব, ১৭ জন এশীয়, ৩৪ জন আফ্রিকান, তিনজন করে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের নাগরিক রয়েছেন।

দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সংস্কৃতি ও মানবতা বিষয়ক উপদেষ্টা ইব্রাহীম মোহাম্মদ বু মেলহা সেরা ৫ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন। তিনি ওই পুরস্কার প্রদান কমিটিরও প্রধান।
সুললিত কণ্ঠে তিলাওয়াতের প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগীকে যথাক্রমে ৫ হাজার থেকে ১ হাজার দিরহাম করে দেওয়া হয়। ১৮ দিনব্যাপী এই আয়োজনে মঙ্গলবার রাতে দেওয়া হবে সেরা কুরআন মুখস্থকারীর পুরস্কার।

সংবাদদাতা, দুবাই
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *