বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফিফার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশের ২ ফুটবলার

fifaফুটবল বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে চোট আক্রান্ত দুই বাংলাদেশি ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী ও আব্দুল বাতেন মজুমদার কোমলের ক্লাব শেখ জামাল ধানমণ্ডি ও ঢাকা আবাহনীকে ফিফার ক্ষতিপূরণ পাইয়ে দিতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়লে ফুটবলারদের ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ আইনের সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশও। জাতীয় বা ক্লাব দলে খেলতে গিয়ে ফুটবলারদের ইনজুরিতে পরা নতুন নয়। যেহেতু ক্লাব টাকা দিয়ে ফুটবলার কেনে, তাই তাদের ক্ষতিকেই আমলে আনছে ফিফা।

ফিফার স্বীকৃতিপ্রাপ্ত কোনো ম্যাচে জাতীয় দলের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়লে সেই ফুটবলারের সংশ্লিষ্ট ক্লাবকে ক্ষতিপূরণ দেবে ফিফা এমন ঘোষণা আসে ২০১২ সালে। ‘ফিফা ক্লাব প্রোটেকশন প্রোগ্রাম’ নামের সে প্রজেক্টেরমেয়াদ ২০১৮ সাল পর্যন্ত বাড়িয়েছে ফিফা। ফিফা ক্লাব প্রোটেকশন প্রোগ্রাগের আওতায় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দুজন খেলোয়াড়ের ক্লাবগুলো যাতে ক্ষতিপুরণ পেতে পারে, সেজন্য ইতোমধ্যেই বাফুফে কাগজপত্র প্রস্তুত করার চেষ্টা করছে।

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন