দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মার্কিন সেনাবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা ছিল ২ লাখ ৭০ হাজারের কাছাকাছি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ১ বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৮০ হাজার। কিন্তু, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে ২০১২ সাল নাগাদ মার্কিন সেনার বহর বেড়ে ৫ লাখ ৭০ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকে।
আফগানিস্তান ও ইরাক যুদ্ধের খরচের ধাক্কা এখনও ঠিকমতো সামলে উঠতে পারেনি অ্যামেরিকা। তারমধ্যে সেনাকর্মীদের বেতন সহ অন্য সুযোগসুবিধা দিতে গিয়ে প্রতিরক্ষা খাতে সরকারে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। খরচে রাশ টানার জন্য অন্য পদক্ষেপের সঙ্গে সেনার সংখ্যা সাড়ে ৪ লাখে নামিয়ে আনার জন্য বহু আগেই পেন্টাগন থেকে হায়াইট হাউজ়কে প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘ আলাপ আলোচনার পরে অবশেষে সেই প্রস্তাবে প্রিসিডেন্ট বারাক ওবামা সম্মতি দিতে চলেছেন বলে সূত্রের খবর।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


