বুধবার ৪ নভেম্বর ২০২৬

মটরসাইকেল চালকদের লাগাতার চড়-থাপ্পড় মারছেন যে পুলিশ

Police_NarayanGanj_08-07-15উল্টোপথে মটর সাইকেল চালানো ‘অপরাধ’ হলেও জ্যামের মধ্যে এটি নিত্য একটি ঘটনা। এরজন্য ট্রাফিক বিধি অনুযায়ী জরিমানা বা শাস্তি রয়েছে। কিন্তু তাই বলে মটরসাইকেল চালকদের ধরে ধরে অতর্কিতে চড়-থাপ্পড় মারছেন একজন পুলিশ কর্মকর্তা। অবলীলায় গত কয়েকদিন ধরে তিনি এই কাজ করে চলেছেন।

এই করিৎকর্মা পুলিশ হলো নারায়ণগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহজালাল। বুধবার ৮ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের উকিল পাড়া এলাকায় তিনি চড়-থাপ্পড় চালিয়ে যান। গায়ে পুলিশের ড্রেস, কোমরে পিস্তল, কে তাকে কি বলবে?

বুধবার ৮ জুলাই বেলা আড়াইটার আশেপাশে তোলা দুইটি ছবি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন