অর্থের জন্য নিজ মেয়েকে জোরপূর্বক অন্য পুরুষের সঙ্গে যৌন মিলনে বাধ্য করার মতো ঘটনা ভারতের কেরালার মালাপ্পুরাম জেলায় ঘটেছে। নিজের মেয়েকে প্রতিবার মিলনের জন্য তিনহাজার টাকা করে নিতেন বলে ওর মা-ই স্বীকার করেছে। বিবিসির বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে দিয়ে জোরপূর্বক যৌন ব্যবসায় চালানোর অভিযোগে তার মা ও সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতাকে উদ্ধার করে একটি সরকারি আশ্রয়কেন্দ্র নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা ওই মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক ঘটিয়েছে এমন ২৫ থেকে ৪০ সন্দেহভাজন খদ্দেরকে চিহ্নিত করেছে। এ মামলায় আরও ১০ দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
মালাপ্পুরাম জেলার কোত্তাখেল শহরে একটি বাসা ভাড়া নিয়ে থাকে কিশোরীটির পরিবার। কিশোরীটির সৎ বাবা (৫৫) তার ছবি দেখিয়ে খদ্দের ঠিক করতেন।
ওই কিশোরী জানান, তার বাবা-মা খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করত ও তাকে তাদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করত। এক টেলিভিশন চ্যানেলকে কিশোরীটির মা (৩৭) জানান, তার মেয়ের সঙ্গে একবার যৌন মিলনের বিনিময়ে প্রত্যেক খদ্দেরের কাছ থেকে ৩ হাজার রুপি করে নিতেন।
এর আগে, ২০১১ সালে ১৭ বছর বয়সী মেয়েকে অর্থের বিনিময়ে ২ শতাধিক পুরুষের সঙ্গে জোরপূর্বক যৌন মিলন করানোর অপরাধে মেয়েটির বাবাকে গ্রেফতার করে কেরালা পুলিশ। ওই ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।
নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
বিবিসির মূল ইংরেজি নিউজ পড়ুন: http://www.bbc.com/news/world-asia-india-33456885


