বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

bsfভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লালমনিরহাটেরর আদিতমারি উপজেলার লোহাকুচি সীমান্তে আবু সায়েম জাম্মু (৩৫) এক নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের ৮১৯ মেইন পিলারে এ ঘটনা ঘটে। নিহত জাম্মু আদিতমারি উপজেলার তালুক দুলালী গ্রামের সোহরাব আলীর পুত্র।

বিজিবি ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ৬/৭ জনের একদল গরু ব্যবসায়ী আদিতমারি উপজেলার লোহাকুচি সীমান্তের ৮১৯ মেইন পিলারের ৭/৮ সাব পিলারের নিকট দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতীয় কুচবিহার জেলার ২১বিএসএফের পশ্চিম চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে অন্যেরা পালিয়ে আসলেও বিএসএফের ছোঁড়া তিন রাউন্ড গুলি জাম্মুর বুকে লাগে। এ সময় আহত অবস্থায় সে দৌড়ে বাংলাদেশের ১’শ গজ ভিতরে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই সে মারা যায়।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত জাম্মু বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন