বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাসায় ঢুকে কলেজছাত্রীকে খুন

killingঢাকার মিরপুরের চিড়িয়াখানা রোড এলাকার বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরের পর মিরপুর-২ এর ট ব্লকের ৩ নম্বর রোডের ২ নম্বর সেকশনের ২৫৬/২৬৬ নম্বর বাসা থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই কলেজ ছাত্রীর নাম রেশমা। তিনি মিরপুর-২ এর বিসিআইসি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে হত্যার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না পুলিশ।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ‘মিরপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

মিরপুর থানার এসআই আহসান হাবিব বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা ২/৩ জন যুবক বাসায় ঢুকে গলাকেটে রেশমাকে হত্যা করেছে। এর বেশি কিছু এখনো আমরা জানতে পারিনি।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন