জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুর রাজ্জাককে সভাপতি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পরিচালক মো. আলমগীর হোসেন কে মহাসচিব করে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশন দুই বছর মেয়াদী ৫১ সদস্যের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ঢাকার অফিসার্স ক্লাবে ৯ জুলাই অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার পর নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত নির্বাহী পরিষদের প্রচার সম্পাদক জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি কর কমিশনার সনজিত কুমার বিশ্বাস, সুলতান মাহমুদ ও মেফতাহ উদ্দিন খান।
কোষাধ্যক্ষ অতিরিক্ত কর কমিশনার এম এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব অতিরিক্ত কর কমিশনার লুৎফুল আজীম ও শামীমুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ-কর কমিশনার জেহাদ উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ-কর কমিশনার মাসুমা খাতুন, ক্রীড়া সম্পাদক যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার, সহ-ক্রীড়া সম্পাদক উপ-কর কমিশনার মো. শফিউল আজম, গবেষণা সম্পাদক যুগ্ম কর কমিশনার শব্বির আহমদ, সহ-গবেষণা সম্পাদক যুগ্ম কর কমিশনার ড. নুরুল আমিন।
দফতর সম্পাদক যুগ্ম কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, সহ-দফতর সম্পাদক সহকারী কর কমিশনার গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক যুগ্ম কর কমিশনার আল মামুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক উপ-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, সমাজ কল্যাণ সম্পাদক যুগ্ম কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক উপ-কর কমিশনার মো. ফারুকুল ইসলাম।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন কর কমিশনার রওশন আরা বেগম, কানন কুমার রায়, আলমগীর হোসেন, কাজী ইমদাদুল হক, বেলাল উদ্দিন, নাহার ফেরদৌসি বেগম, একে বোরহান উদ্দিন, সেলিম আফজাল, শাহীন আক্তার, ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আতিয়ান নাহার, মোহাং আবু তাহের চৌধুরী, মাহমুদুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী, নাজমুল করিম, মুতাসিম বিল্লাহ ফারুকী, মঞ্জুমান আরা বেগম, আহসান হাবিব, যুগ্ম কর কমিশনার শফিকুল ইসলাম মল্লিক, মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মহিদুল হাসান, উপ-কর কমিশনার মো. জহিরুল ইসলাম, মো. নাসেরুজ্জামান, যুগ্ম কর কমিশনার ড. এ কে এম আতিকুল হক, সহকারী কর কমিশনার শুহান সাঈদ, তানিয়া সুলতানা (১), মহিদুল ইসলাম এবং লিংকন রায়।
গত কার্যনির্বাহী পরিষদের সভাপতি, মহাসচিব এবং ট্যাক্সেস ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক পদাধিকারবলে কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


