বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোবাইল ফোনে হিন্দিসহ ভারতীয় গান নিষিদ্ধ

mobile-ringtone-বাংলাদেশে মোবাইলে রিংটোন, ওয়েলকামটোন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে হিন্দি গান, ভারতীয় বাংলা গান ও উপমহাদেশের যেকোনো দেশের সিনেমার গান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে এ সব গান ব্যবহারকে কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, আইন, স্বরাষ্ট্র ও তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয় মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সেক্রেটারি বাদী হয়ে রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *