বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

Riyadh+Provinceসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ১০ জুলাই ভোরে মাজমাহ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকে থাকা আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বাংলাদেশি।

নিহতদের লাশ রিয়াদের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সারোয়ার আলম বলেন, “নিহতদের মধ্যে বাংলাদেশের তিনজন রয়েছেন। তারা একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করতেন।”

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন