এক তরুণী গৃহবধূকে পাঁচ বখাটে মিলে গণধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ৯ জুলাই রাতে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ ছয়জনকে আসামি করে শুক্রবার বিকালে সখীপুর থানায় মামলা করেছেন।
পুলিশ বাড়ির তত্ত্বাবধায়ক হাসনা আক্তারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার গৃহবধূ স্বামীকে নিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই এলাকার বখাটে সাগর (২৫), একাব্বর (২৭), সুজন (২৬), তোফাজ্জল (২৮) ও অজ্ঞাত এক যুবক মিলে পালাক্রমে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও চিত্রও ধারণ করা হয়।
গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন, ঘটনাটি কাউকে জানালে ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয় ওই যুবকেরা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াছ বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


