বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাকাতের কাপড়ের জন্য ২৫ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

PMময়মনসিংহের নূরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার তিনি এ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের নূরানী জর্দা কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শেষ খবর পর্যন্ত প“লিত হয়ে প্রাণহানির সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

এদিকে, এ ঘটনায় বাড়ির মালিক শামীমসহ আটজনকে আটক করা হয়েছে। আটক অন্য ব্যক্তিরা হলেন শামীমের ছেলে হেদায়েত হোসেন তালুকদার, ম্যানেজার ইকবাল হোসেন, আরমান হোসেন, আলমগীর হোসেন, আরশাদুল, ড্রাইভার পারভেজ ও কর্মচারী আবদুল হমিদ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নুরানী জর্দা ফ্যাক্টরির মালিক ব্যবসায়ী শামীম তালুকদারের বাসার গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি করে ভেতরে প্রবেশ করতে গিয়ে প“লিত হয়ে ঘটনাস্থলেই মারা যান ২০ নারী। পরে আরো পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় বাড়ির মালিকসহ আটজনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন