বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে আসছে নতুন ধরনের প্যান্টি

201507101733377076_This-Revolutionary-New-Panty-Is-Every-Girls-Best-Friend_SECVPFনিউ ইয়র্ক : না হলেও চাপ। হলেও চাপ। মাসের ওই ৫দিন যেন নারী হয়ে জন্মানোর সাধ মিটিয়ে দেয়। পেট ব্যথা, ম্যাজম্যাজে ভাব, মুড অফ। তার উপর দাগ লাগার আতঙ্ক। তখন আর “দাগ আচ্ছে হ্যায়” মনে হয় না।

শুরু কাউন্টডাউন

এখন আর এসব নিয়ে কথা বলতেও অসুবিধা হয় না। টিভিতে সারাদিনই অ্যাড চলছে। বাবা-মা, দাদা-ভাইয়ের সামনেই সিরিয়ালের মাঝে মাঝে এসব কথা শুনতে শুনতে কান সয়ে গেছে। তাই খোলামেলা আলোচনা করাই ভালো। আর বিষয়টা যখন কাজের, তখন না জানানোরই বা কী আছে।

ধীরে ধীরে পালটেছে নারীর চাহিদা

খবর, বাজারে নতুন ধরনের প্যান্টি নিয়ে আসছে Thinx Quadtech নামে একটি সংস্থা। যমজ বোন রাধা ও মিকি আগরওয়াল ও তাঁদের সঙ্গী অ্যান্টোনিয়া ডুনবারের মিলিত প্রয়াসে তৈরি হয়েছে এই বিশেষ ধরনের প্যান্টি। পিরিয়েডের সময় একে ব্যবহার করা যাবে। স্যানিটারি ন্যাপকিন বা ট্যামপনের প্রয়োজন হবে না। সহজেই ধুয়ে ফেলা যায়। দাগ লাগার নাকি কোনও চান্সই নেই। থিঙ্কস প্যান্টির এটাই নাকি ইউএসপি।

থিঙ্কস প্যান্টির কাজ

থিঙ্কসের CEO মিকি আগরওয়াল জানিয়েছেন, “মান্ধাতার আমলের স্যানিটারি ন্যাপকিনে “ডাইপারে”র অনুভূতি দেয়। তা থেকে মুক্তি দেবে থিঙ্কস। শুধু তাই নয়, অনেক মহিলাই ডেট মনে রাখতে পারেন না। ফলে দাগ লাগার আশঙ্কা তাঁদের তাড়া করে বেড়ায়। এই প্যান্টিতে দাগ লাগার ভয় থাকবে না।”

ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন