বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটির প্রকাশ করা এ তালিকায় স্থান পেয়েছেন এক লাখ আট হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। শনিবার ১১ জুলাই বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়।
www.xiclassadmission.gov.bd – এই ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
এ তালিকায় যাদের নাম আছে, তারা ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে।
তৃতীয় তালিকার জন্য মোট আবেদন জমা পড়েছিল এক লাখ ৯ হাজার ১৪৬টি। আসন না থাকায় বাদ পড়েছে ৫০৭টি।
গত ২৮ জুন মধ্যরাতে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয় গত ৬ জুন।
তালিকায় এখনও যাদের নাম আসেনি, তারা চতুর্থ তালিকার জন্য ২১-২৩ জুলাই আবেদন করতে পারবে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


