বুধবার ৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগের প্রস্তাব

maly-womenমালয়েশিয়ায় বাংলাদেশি পুরুষ কর্মীর পাশাপাশি এবার নারী কর্মীদেরও নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়ান উদ্যোক্তরা। দেশটিতে বিদেশি গৃহকর্মী নিয়োগ দেওয়ার সংস্থা মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন ফর ফরেন মেইড এজেন্সি বাংলাদেশকে নারী গৃহকর্মীর নতুন উৎস হিসেবে বিবেচনার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এজন্য সংস্থাটি দেশটিতে আগামী তিন বছরে ১৫ লাখ বাংলাদেশি নারী শ্রমিককে পর্যায়ক্রমে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই সংস্থাটির প্রেসিডেন্ট জিফ্রে ফু এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে সংস্থাটির প্রেসিডেন্ট জিফ্রে ফু বলেন, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে শ্রমিকের চাহিদা রয়েছে। আর এক্ষেত্রে বাংলাদেশ হতে পারে শ্রমিকের নতুন উৎস। তিনি আশা প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি আগামী তিন বছরে ১৫ লাখ বাংলাদেশি নারী শ্রমিককে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় নিয়ে আসার ব্যাপারে শিগগিরই ঘোষণা দিবেন।

আগামী বছরগুলোতে মালয়েশিয়ায় নিযুক্ত ফিলিপাইনের শ্রমিকের সংখ্যা কমিয়ে আনা হবে এবং অন্যান্য দেশের শ্রমিকরা এক্ষেত্রে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভাল এবং মানসম্পন্ন নারী গৃহকর্মীর জন্য বাংলাদেশ ভাল উৎস উল্লেখ করে জিফ্রে ফু বলেন, মালয়েশিয়ায় নিযুক্ত ইন্দোনেশিয়ার নারী শ্রমিকদের প্রতি গৃহকর্তারা বেশ বিরক্ত। কেননা তাদের যোগ্যতার অভাব রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার শ্রমিকদের বিরুদ্ধে অতিরিক্ত মজুরি চাওয়ারও অভিযোগ আনেন তিনি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *