বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি শিক্ষকদের

Teacehr_11-07-15এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শনিবার ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন বলেন, এমপির্ভুক্ত শিক্ষক কর্মচারীদের পে-স্কেল এ অন্তর্ভুক্ত না করে বিমাতাসূলভ আচারণ করছে সরকার। একদিনে জাতীয় বেতন স্কেলর্ভূক্ত সকল কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেল পাবেন অথচ এমপিওর্ভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষকরা বঞ্চিত হবেন এই বৈষম্য মেনে নেওয়া  যায় না।

তিনি বলেন, দেশের ৯৮ ভাগ শিক্ষার দায়-দায়িত্ব বহন করছে এমপিওর্ভূক্ত শিক্ষক কর্মচারীরা তাদের পে-স্কেল বঞ্চিত করে শিক্ষা ব্যবস্থা উন্নায়ন ঘটানো সম্ভব নয়।তাই আমাদের এ দাবি মেনে নিন।

তিনি  আরও বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ৬ মাস আটকে রাখা হয়েছে । তিনি অসুস্থ তাকে সুচিকিৎসা  থেকে বঞ্চিত রেখেছে সরকার ।  আমরা তার নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির  প্রেসিডিয়াম সদস্য বাবু অর্জিত কুমার সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঢাকা জেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন