বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রতারক ৫ চক্ষু হাসপাতালকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

Jatrabari_Fake_Hospitalচক্ষু হাসপাতালের নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত ৫টি চক্ষু হাসপাতালকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার ১১ জুলাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন র্যাব-২-এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলমের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এদের ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা ও ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।

র্যাব-২ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এ এস পি মারুফ আহমেদ জানান, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত সেন্টাল স্পেশালাইজড আই হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনন্সিটিটিউটকে এক লক্ষ পাঁচ হাজার টাকা, আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতালকে এক লক্ষ পাঁচ হাজার টাকা, রহিমা চক্ষু হাসপাতালকে ৫৫ হাজার টাকা, যাত্রাবাড়ি চক্ষু হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সালাউদ্দিন (২৯), রিপন (৩৫), শিহাব উদ্দিন (৩৪) ও রাজিবুল ইসলাম। তাদেরকে ছয় মাস করে কারাদণ্ড দেয় আদালত।

র্যাব -২-এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম জানান, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়া, বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, মেডিকেল বোর্ড না থাকায় মেডিকেল প্রাকটিস বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অডিনেন্স ১৯৮২ এর ১৩(২) ধারা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক তাদের জেল জরিমানা দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন