বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রামে রাত কাটালেন প্রিয়াঙ্কা গান্ধির ছেলে

A7488B06-17E6-4041-831E-18B8CB85D5A5_L_styvpfএ যেন রাজপুত্রের রাজ্যভ্রমণ। আর বাসিন্দাদের কাছে, তিনি এলেন, দেখলেন, জয়ও করলেন। কারণ, সে সেখানে গিয়ে তথাকথিত রাজপুত্রের ইমেজটা যে ঝেড়ে ফেলেছিল। সম্প্রতি রাহুল গান্ধির লোকসভা কেন্দ্র আমেথি পরিদর্শনে গিয়েছিল প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ছেলে রেহান। আর তার এই সফরকে ঘিরেই দানা বেঁধেছে নানা জল্পনা।

রেহান আমেথির সাধারণ মানুষের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটায়। শোনে তাঁদের সমস্যার কথাও। স্থানীয় বাসিন্দা সীমা পান্ডে বলেন, “রেহান আমাদের বাড়িতে ডাল, রুটি, ভাত খেয়েছে। সময়ও কাটিয়েছে অনেকটাই। তার এই আচরণে আমরা খুবই খুশি।”

তার এই শিশুসুলভ আচরণে স্থানীয় বাসিন্দারা খুশি হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মত কিছুটা হলেও ভিন্ন। তাঁদের মতে, মামার ইমেজ বাড়াতেই রেহানের এই গ্যালারি প্লে।

নয়া দিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন