বুধবার ৪ নভেম্বর ২০২৬

নান্দাইলের ৪ খুনের আসামী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

Arrestedময়মনসিংহের নান্দাইল উপজেলায় একই পরিবারের চারজনকে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মো. কামাল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে আটক করেছে র‌্যাব। শনিবার ১১ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সিঙ্গারবিল থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-১৪ এর কমান্ডার মেজর মো. সোহেল হাসান নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ জুলাই রাতে বিজয়নগরের বিষ্ণুপুর গ্রাম থেকে এ মামলার আরেক আসামি হিরণ মিয়াকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত ৩ জুলাই নান্দাইল উপজেলার বাঁশাটি গ্রামে একই পরিবারের চারজনসহ ৫ জন খুন হন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন